বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলী নিয়োগে নীতিমালা বদলে ইসলামী ব্যাংকে ৮ হাজারের বেশি কর্মী উলিপু‌রে পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগ, ছাত্রলীগকর্মীর বিরু‌দ্ধে সারাদেশে কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রামে যুবদলের বিক্ষোভ মিছিল রামপাল বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহে ‘বিশেষ সুবিধা’ দেওয়ার অভিযোগ ফুলবাড়ীতে আ’ লীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেফতার রাজারহাটে বিদ‌্যুৎস্পৃষ্ট হ‌য়ে অ‌টোচাল‌কের মৃত‌্যু বাবার পর মা, এবার সন্তানের কণ্ঠে বাংলাদেশ ৫ লাখ টাকা দেওয়ার পরও বিয়ের স্বীকৃতি মেলেনি, অভিযোগ ব‌রিশা‌লের মে‌য়ে অনামিকার কুড়িগ্রামে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলী

স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪১ অপরাহ্ন




কুড়িগ্রামে সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনকে বদলি করা হয়েছে। তাকে ঝিনাইদহ জেলার বীজ প্রত্যয়ন অফিসার হিসেবে বদলি করেছে কৃষি মন্ত্রণালয়।

সোমবার (২১ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের উপসচিব কামরুল ইসলাম খান স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। গতকাল মঙ্গলবার সকালে আদেশের অনুলিপি কুড়িগ্রামে পৌঁছায়।

জেলা প্রশাসনের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, জেলায় সার বিতরণে একের পর এক বিশৃঙ্খলা ও কৃষক ভোগান্তির কারণে আব্দুল্লাহ আল মামুনকে শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুনকে স্ট্যান্ড রিলিজের আদেশ দেওয়া হয়েছে।

তাকে আজ ২৩ সেপ্টেম্বর বুধবার বিকেলের মধ্যে বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরের মধ্যে তাকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে।

তার স্থলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি, ঢাকার প্রশাসন ও অর্থ উইংয়ের উপপরিচালক আবু ফাত্তাহ মো. রওশন কবীরকে কুড়িগ্রামের উপপরিচালক হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাকে ঝিনাইদহ বদলি করা হয়েছে। আমি দায়িত্ব হস্তান্তর করেছি।’

খামারবাড়ি কুড়িগ্রাম সূত্রে জানা গেছে, আব্দুল্লাহ আল মামুন অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ) তানভীর আহমেদ সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে মঙ্গলবার কুড়িগ্রাম ত্যাগ করেছেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT