বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ী‌তে দলীয় শৃঙ্খলাভঙ্গ, এন‌সি‌পি নেতা ব‌হিষ্কার কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মীর ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন রৌমারী‌তে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহনন নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল রৌমারীতে ১৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার   কু‌ড়িগ্রা‌মে চরাঞ্চলের মানুষের জন‌্য বিশেষ মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলী নিয়োগে নীতিমালা বদলে ইসলামী ব্যাংকে ৮ হাজারের বেশি কর্মী উলিপু‌রে পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগ, ছাত্রলীগকর্মীর বিরু‌দ্ধে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রৌমারী‌তে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহনন

রৌমারী প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০২ অপরাহ্ন




কুড়িগ্রামের রৌমারীতে মায়ের সঙ্গে অভিমান করে হাফিজুর রহমান (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রৌমারী সদর ইউনিয়নের মাদারটিলা গ্রামে এ ঘটনা ঘটে। হাফিজুর ওই গ্রামের কছর উদ্দিনের ছেলে। তার বাবা প্রবাসে থাকেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, হাফিজুর তার মায়ের কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার আবদার করে। এ নিয়ে মায়ের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে মায়ের ধমকে অভিমান করে সে নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের মধ্যে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে যায়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT