বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ২টার দিকে উপজেলার চর ইটালুকান্দা গ্রামে তাঁর শয়নকক্ষে অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়। রৌমারী থানার এসআই শাহানুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।
ফেরিশূন্য চিলমারী-রৌমারী নৌপথ
পুলিশ জানায়, অভিযানে জাকির হোসেনের শয়নকক্ষ থেকে Officer’s Choice ব্র্যান্ডের ৬১ বোতল, McDowell’s-এর ৩৫ বোতল, AC Black-এর ১৫ বোতল এবং Officer’s Choice Blue-এর ৩৫ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। জাকির হোসেন ওই গ্রামের সবুর আলীর ছেলে।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, মাদকের উৎস, সরবরাহপথ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশ বদ্ধপরিকর। এ ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় গ্রেপ্তার জাকির হোসেনের বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।