শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
রাজীবপু‌রে মাদ্রাসায় তালা, ভেস্তে গেল প্রধানের কক্সবাজার ভ্রমণের পরিকল্পনা দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল চর উন্নয়ন পরিষদ কু‌ড়িগ্রা‌মে জোড়া খুনের মামলার রায়, একজনের যাবজ্জীবন কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ দুর্গাপূজায় সোনাহাট স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ   লুটপাটকারীদের সম্পদ বিক্রি করে ব্যাংক বাঁচানোর দাবি একই খেলাপি ঋণ, নীতি সহায়তায় দুই রকম পথ চীনের গুয়াংসি ইউফেংয়ের সঙ্গে বসুন্ধরা গ্রুপের চুক্তি, লক্ষ্য সিমেন্টশিল্পের আধুনিকায়ন অনু‌মোদন ছাড়াই ৩৭ লাখ টাকার স্কুল ভবন ভাঙার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম সীমান্তে সাড়ে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১

স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৯:১১ অপরাহ্ন



কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৫৪ হাজার ৭৬০ টাকা মূল্যের ভারতীয় ইয়াবা, মদ, প্রসাধনী ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একজনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা, মাদক পাচার রোধ ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক বিশেষ অভিযানের অংশ হিসেবে এসব পণ্য জব্দ করা হয়েছে।
এতে আরও বলা হয়, সীমান্ত অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে কুড়িগ্রাম ব্যাটালিয়ন কাজ করছে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় চোরাচালানবিরোধী অভিযান এবং নজরদারি অব্যাহত থাকবে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT