শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৩:১৫ অপরাহ্ন
সবশেষ খবর :
স্বাস্থ্যসেবায় সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ নিশ্চিতকরণে উলিপুরে যুব ফোরামের সভা কুড়িগ্রামের উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে মানববন্ধন বিক্ষোভ, সড়ক অবরোধ ও অবস্থান ধর্মঘট পালিত উলিপুরে প্রধান শিক্ষক আব্দুস ছাত্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা গাজায় আবার চালালো হত্যাযজ্ঞ কথা রাখল না ইসরায়েল কুড়িগ্রামে এতিম শিশু, গরীব, অসহায় দুস্থদের মাঝে বিনামুল্যে রান্না করা পুষ্টি মানের খাবার বিতরণ কুড়িগ্রামে নদী ভেসে এলো হাজারো কাঠের গুঁড়ি, ‘চন্দন’ ভেবে কেনাবেচা রাজিবপুরের জাকিরুল ইসলাম মাউশি অধিদপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেলেন ফুলবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ১৬৫ পিস ইয়াবাসহ মা ও ছেলেকে গ্রেফতার কুড়িগ্রামে পানিবন্দি ৩ হাজার মানুষ, নদীগর্ভে ১৬ বাড়ি ও ৪ মসজিদ শিকলবন্দী সেই আকাশের পাশে দাঁড়ালেন ছাত্রদল নেতা মানিক

এইচএসসির ফল দেখবেন যেভাবে

প্রতিবেদকের নাম: / ৯১৩ জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

ইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে আগামীকাল রোববার (১৩ ফেব্রুয়ারি)। দুপুর ১২ টায় অনলাইনে ফল পাওয়া যাবে বলে জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো।

ফল পাওয়া যাবে বোর্ডের ওয়েবসাইটে :

শনিবার রাজশাহী শিক্ষা বোর্ড থেকে জারি করা এ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা বোর্ডগুলোর নিজস্ব ওয়েবসাইট ও সব শিক্ষা বোর্ডের রেজাল্টের ওয়েবসাইটে (www.educationboard.gov.bd) ফল জানা যাবে।

জানা গেছে, বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানের তথ্য দিয়ে প্রতিষ্ঠানের ফল সংগ্রহ করতে হবে কলেজ ও মাদরাসাগুলোকে।

প্রি-রেজিস্ট্রেশন করে এসএমএসে মিলবে ফল :

এদিকে বরিশাল বোর্ড থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যারা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে: HSC< >Board name (First 3 letter) <> Roll<>2021 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফল পৌঁছে যাবে।

২০২১ খ্রিষ্টাব্দে এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৪ লাখ। গত ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসির লিখিত পরীক্ষা চলে। এরপর পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।