রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য রূপম রাজ্জাককে সংবর্ধনা ‘ভাঙা ঢোল’ ফেসবুক পেজের কার্যালয় উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ১০ বিশ্ববিদ্যালয়ের খেলার সূচি প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২ সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, জবাবদিহি চাইছে কূটনৈতিক তৎপরতা লটারি পদ্ধতি হোক বদলি বাণিজ্য বন্ধের সূচনা রৌমারী‌তে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ ফুলবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগে বিক্ষোভ ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রৌমারী‌তে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ কারবা‌রি গ্রেপ্তার

রৌমারী প্রতি‌নি‌ধি
Update : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন




কুড়িগ্রামের রৌমারীতে তিন হাজার ৫০০ পিস ইয়াবাসহ ইউসূফ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। এর আগে একইদিন সকালের দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইশপাড়া ঘাট এলাকায় জসির উদ্দিনের একটি টং দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রৌমারী থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ইউসূফ আলীর হাতে থাকা একটি শপিং ব্যাগ তল্লাশি করে কালো জিপারযুক্ত প্যাকেটের ভেতর থেকে কমলা রঙের তিন হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, রৌমারী, রাজিবপুর ও ঢুষমারা থানা এলাকায় মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT