কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১০০ পিস ইয়াবাসহ হাফিজুর রহমান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে উপজেলার কুটি চন্দখানা এলাকায় গঙ্গারহাট থেকে ফুলবাড়ীগামী পাকা সড়কে আনছার আলীর বাঁশঝাড়ের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
কুড়িগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হাফিজুর রহমান ওই এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।