রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ কারবা‌রি গ্রেপ্তার

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১২:১০ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে ৮১ পিস ইয়াবাসহ জাহাঙ্গীর আলম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে উলিপুর পৌরসভার পানি উন্নয়ন বোর্ডের অফিস থেকে রেলস্টেশনগামী সড়কের তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় জাহাঙ্গীর আলমকে আটক করা সম্ভব হলেও অপর ব্যক্তি পালিয়ে যান। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের ডান পকেট থেকে একটি প্লাস্টিকের কৌটায় কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ৮১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার ওজন ৮ দশমিক ০১ গ্রাম। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

গ্রেপ্তার জাহাঙ্গীর আলম উলিপুর পৌরসভার জোনাইডাঙ্গা এলাকার নূর ইসলামের ছেলে। পলাতক অপর ব্যক্তি একই উপজেলার দক্ষিণ মধুপুর মধ্যপাড়া এলাকার মৃত কাচু মুন্সির ছেলে আতাউর রহমান আতা (৫৮)।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার (১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT