কুড়িগ্রামের উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলা অডিটরিয়াম হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম আরিফ।
সভায় উপস্থিত ছিলেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী মিঞা, যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ ওবায়দুর রহমান বুলবুল, আব্দুর রশিদ সরকার, মহসিন আলী, এরশাদুল হাবিব নয়ন, উলিপুর বণিক সমিতির সহসভাপতি ইকবাল হোসেন চাঁদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী উলিপুর উপজেলা শাখার আমির অ্যাডভোকেট কামাল কবির লিটন।
এ ছাড়া উপস্থিত ছিলেন উলিপুর পৌর বিএনপির আহ্বায়ক নুর মুহাম্মদ, সদস্যসচিব সহকারী অধ্যাপক সোলায়মান আলী সরকার, যুগ্ম আহ্বায়ক ইফতেখারুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলু এবং বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান।
সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
আলোচনা সভা শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
দিবসটি উপলক্ষে উপজেলার বিভিন্ন মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত, মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। এ ছাড়া হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।