বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ভারত-পাকিস্তান লড়াই দেখতে আনভীর ক্রিকেট স্টেডিয়ামে দীনেশ ত্রিবেদী ফুলবাড়ীর প্রত্যন্ত জনপদে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী ভূরুঙ্গামারীতে আ.লীগের দুই নেতা গ্রেপ্তার সোনাহাট স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ৯৫ রানের বড় জয়ে উজ্জ্বল বাংলাদেশ বৈধ ডেভেলপারদের স্বার্থে পূর্বাচলের অবৈধ প্রকল্প বন্ধের দাবি জনতার দলের মহাসচিব আযম খানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন সেভেন-আপের স্বাস্থ্যঝুঁকি নিয়ে মামলা, নতুন তারিখ নির্ধারণ আদালতের তিন মাসেও সন্ধান মেলেনি গৃহবধু নাসিমার, অপেক্ষায় স্বামী-সন্তান উলিপু‌রে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব‌্যবসা, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

আনভীর ক্রিকেট স্টেডিয়ামে ৯৫ রানের বড় জয়ে উজ্জ্বল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২:২৭ অপরাহ্ন




ব্যাটিংয়ে দুর্দান্ত দাপট, বোলিংয়ে নিয়ন্ত্রিত পারফরম্যান্স—দুই বিভাগেই শ্রীলঙ্কাকে ছাপিয়ে গেল বাংলাদেশ। এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি সফরকারীরা। হোসেন ও সালমানের অপরাজিত উদ্বোধনী জুটিতে ২০৮ রানের বিশাল পুঁজি গড়ার পর শ্রীলঙ্কাকে ১১৩ রানে আটকে দিয়ে ৯৫ রানের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের সেই সিদ্ধান্তকে ভুল প্রমাণ করে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন বাংলাদেশের দুই ওপেনার হোসেন ও সালমান।

দুজনের দায়িত্বশীল ও ঝোড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে কোনো উইকেট না হারিয়েই ২০৮ রান সংগ্রহ করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ৯৬ রান করে অপরাজিত থাকেন হোসেন। ৬৫ বলের ইনিংসে সাতটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি।

অন্যদিকে সমান ৬৫ বল মোকাবিলা করে ৮১ রানের অপরাজিত ইনিংস খেলেন সালমান। তাঁর ব্যাট থেকে আসে চারটি চার। দুই ওপেনারের অবিচ্ছিন্ন জুটির পাশাপাশি অতিরিক্ত খাত থেকে বাংলাদেশের সংগ্রহে যোগ হয় আরও ৩১ রান।

বাংলাদেশের ব্যাটারদের সামনে কার্যত অসহায় ছিলেন শ্রীলঙ্কার বোলাররা। কোনো বোলারই উইকেট নিতে পারেননি। পিউমাল ৪ ওভারে ৪২ রান, বিজয়ান্থা ৩ ওভারে ৩১ রান, ভিনসলি ৪ ওভারে ৩০ রান এবং বিক্রমাসিংহে ১ ওভারে ১২ রান খরচ করেন।

২০৯ রানের কঠিন লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই রান তুলতে সংগ্রাম করতে হয় শ্রীলঙ্কাকে। বাংলাদেশের বোলারদের আঁটসাঁট বোলিংয়ে বড় কোনো জুটি গড়ে তুলতে পারেনি তারা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রানে থামে সফরকারীদের ইনিংস।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন ডি পেরেরা। ৪৪ বলের ইনিংসে একটি চার মারেন তিনি। চিরান্থা ২৪ বলে ১৪, পিউমাল ১৫ বলে ১৩ এবং অমরাসিংহে ১২ বলে ১০ রান করেন। সুদেশ ১৭ বলে ১২ রান করে অপরাজিত থাকেন। অতিরিক্ত থেকে আসে আরও ২১ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সজিব ৩ ওভারে ১৩ রান দিয়ে একটি উইকেট নেন। চাংইয়া ২ ওভারে ৯ রান খরচায় একটি এবং রহমান ৪ ওভারে ২১ রান দিয়ে একটি উইকেট শিকার করেন। বাকি বোলাররাও রান আটকে রেখে শ্রীলঙ্কার ব্যাটারদের চাপে রাখেন।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১১৩ রানের বেশি করতে না পারায় ৯৫ রানের বড় ব্যবধানে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ব্যাটিংয়ে দুই ওপেনারের অনবদ্য পারফরম্যান্স এবং বোলারদের সম্মিলিত নিয়ন্ত্রিত নৈপুণ্যে এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ডে দাপুটে জয় পেল স্বাগতিকরা।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT