শনিবার (১৫ নভেম্বর) দিনব্যাপী সোনাহাট দাখিল মাদরাসায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মধ্যরাতে ফলাফল ঘোষণা করা হয়। সভাপতি পদে আনোয়ার হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন পেয়েছেন ৮৬৮ ভোট।
ইউনিয়নের মোট ১৭টি পদের মধ্যে ছয়টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং ১১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ২ হাজার ৯২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৮৫৩ জন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন—সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক নুর ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক, সড়ক সম্পাদক নুর হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রফিকুল ইসলাম এবং কার্যকরী সদস্য রিপন মিয়া ও মজিবর রহমান।
নির্বাচনে সার্বিক দায়িত্ব পালন করেন সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী।