বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগেশ্বরীতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার উলিপু‌রে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন   কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মেঘনার বুকে শিল্পকারখানা, দখলে ২৪১ একর নদীর জমি বিশেষ শিশুদের জন্য কাজের স্বীকৃতি, ‘মাদার তেরেসা অ্যাওয়ার্ড’ পেলেন ইয়াশা সোবহান কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী অভিযান, ৩ চালককে জরিমানা ৩০ বছর পর সড়ক সংস্কার, স্বস্তি ২০০ পরিবারের উলিপুরে লোকালয় থেকে প্রায় ১০ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ উদ্ধার
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে ৩ দোকানীকে ২১ হাজার টাকা জরিমানা

মমিনুল ইসলাম বাবু ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শনিবার, ৫ মার্চ, ২০২২, ৬:১৮ অপরাহ্ন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে কুড়িগ্রাম শহরের আদর্শ পৌর বাজারের ৩টি প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (৫ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলার উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, জেলা শহরের অাদর্শ পৌর বাজারে তরারকি অভিযান পরিচালনা করা হয়। এসময়
সয়াবিন তেলের বোতলের গায়ে লেখা দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে নূর স্টোরকে ১০,০০০ টাকা, বোতলের তেল ঢেলে খোলা তেল হিসেবে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে শিরিন স্টোরকে ১০,০০০ টাকা এবং তেলের বোতলের গায়ের দাম ঘষে তুলে অতিরিক্ত দামে বিক্রি করার অপরাধে নুরজামান কাঁচামালকে ১০০০ টাকাসহ মোট ২১ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ রফিকুল ইসলাম এবং সদর থানা পুলিশ সহযোগিতা করেন।

অসাধু ব্যবসায়ীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা জানিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, অামাদের এ অভিযান অারও কঠোর হবে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT