রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
সাংবাদিকদের জন্য ফুটবল উৎসব, ১ ডিসেম্বর শুরু এবিজি মিডিয়া কাপ ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার বৈষম্যহীন সমাজ গড়তে যুবকদের এগিয়ে আসতে হবে : ড. আতিক মুজাহিদ মাঠে নামতে পারল না ভারত-পাকিস্তান, আনভীর স্টেডিয়ামে চ্যাম্পিয়ন পাকিস্তান ৪৩ বছর পর আবার চালু হলো উলিপুরের বিদ্যোৎসাহী পাঠাগার আবাসন খাতের সংকট নিরসনে পাঁচ দফা প্রস্তাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়, সামনে রাষ্ট্র সংস্কারের চ্যালেঞ্জ অর্থের অভাবে কোনো নারী যেন ক্যান্সার চিকিৎসা থেকে বঞ্চিত না হন: ডা. জুবাইদা সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যই এখন সময়ের দাবি: তারেক রহমান নব্বইয়ের গণঅভ্যুত্থান থেকে আজকের বাংলাদেশ—গণতন্ত্রের স্বপ্ন কেন বারবার হাতছাড়া হয়েছে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন




কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. আতিকুর রহমান ওরফে নয়ন (৪৫) নামে ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আতিকুর রহমান ওই গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। তিনি নাওডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৬ সালের ১২ আগস্ট উপজেলার বিভিন্ন এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় ফুলবাড়ী থানায় সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০১৩)-এর আওতায় একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT