শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সস্পন্ন

কামরুজ্জামান স্বাধীন ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : সোমবার, ২৮ মার্চ, ২০২২, ৭:০৩ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে কালুডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য পদে নির্বাচন সস্পন্ন হয়েছে। সোমবার (২৮ মার্চ) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

জানা গেছে, নির্বাচনে ২৮৭টি ভোটের মধ্যে ১৭০জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গণনা শেষে বিকেল ৫টায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহ মো. তারিকুল ইসলাম ফলাফল ঘোষণা করেন। এতে সাধারণ সদস্য পদে প্রাপ্ত ভোট ১১১ পেয়ে আফজাল হোসেন (ক্রমিক নং- ০২) প্রথম, ১০৯ ভোট পেয়ে ফারুক হোসেন (ক্রমিক নং- ০৬) দ্বিতীয়, ১০৫ ভোট পেয়ে বাদশা আলমগীর (ক্রমিক নং- ০৭) তৃতীয় ও ১০২ ভোট পেয়ে আমিনুল ইসলাম (ক্রমিক নং- ০৩) চতুর্থ নির্বাচিত হয়েছেন। এছাড়া (সংরক্ষিত মহিলা) অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাহিমা বেগম নির্বাচিত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি কৃষ্ণ গোপাল সরকার, শাহজাদা হক সরকার ও শিক্ষক প্রতিনিধি (সংরক্ষিত মহিলা) রতœা রাণী বর্মন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সাধারণ সদস্য পদে ৮জন প্রতিদ্বন্দ্বিতা করেন। উলিপুর থানার এসআই মামুনুর রশিদসহ সঙ্গীয় ফোর্স নির্বাচনে শান্তি শৃঙ্খলায় দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল হক সরকার বলেন, যেহেতু ব্যলট পেপারের মাধ্যমে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও দায়িত্ব প্রাপ্ত প্রিজাইডিং অফিসার শাহ মো. তারিকুল ইসলাম বলেন, কোন প্রকার বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণভাবে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নির্বাচন সম্পন্ন হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT