January 14, 2026, 1:22 am
সবশেষ খবর :
উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উলিপুরে বিএনপির উদ্যোগে স্টারলিংকের ফ্রি ওয়াই-ফাই নেটওয়ার্ক উদ্বোধন রাজশাহীর তানোরে ৩২ ঘণ্টা পর গর্ত থেকে উদ্ধার—বাঁচানো গেল না সাজিদকে ৩২ ঘণ্টা পর রাজশাহীর তানোরে নলকূপের গর্ত থেকে দুই বছরের সাজিদ অচেতন অবস্থায় উদ্ধার

উলিপুরে বন্যায় নতুন নতুন এলাকা প্লাবিত

প্রতিবেদকের নাম: 886 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Sunday, June 19, 2022

কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আরোও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। গত কয়েকদিন ধরে ভারি বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে।এতে করে বানভাসিরা উঁচু স্থানে ও পাউবো বাঁধে আশ্রয় নিয়েছে।

উপজেলার হাতিয়া, সাহেবের আলগা, বেগমগঞ্জ, বুড়াবুড়ি, দলদলিয়া, থেতরাই, গুনাইগাছ, বজরা ইউনিয়নের প্রায় ৪০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বয়োবৃদ্ধ ও শিশুদের নিয়ে চরম বিপাকে পড়ছেন বানভাসিরা। বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের সংকট দিয়েছে। এছাড়াও বীজতলা, পাট ক্ষেতসহ রবিশস্য পানিতে তলিয়ে গেছে। কাঁচা-পাকা সড়ক তলিয়ে যাওয়ায় স্বাভাবিক চলাচল ব্যহত হচ্ছে।

হাতিয়ার ইউনিয়নের নীলকন্ঠ কলাতিপাড়া এলাকার বাসিন্দা আমেনা বেগম (৫০) জানান, ঘর-বাড়িতে পানি উঠায় রান্না করার উপায় নাই। তাই বাঁধে আশ্রয় নিচ্ছে।

হাতিয়া ইউপি চেয়ারম্যান শায়খুল ইসলাম নয়া বলেন, বন্যার পানিতে এ ইউনিয়নের বেশিরভাগ এলাকা তলিয়ে গেছে। রাস্তাঘাটে পানি উঠায় মানুষজনের চলাচল খুবই কষ্ট হচ্ছে। বন্যা কবলিতদের সার্বিক খোঁজ-খবর নেয়া হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, রোববার ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে বিপদসীমার ৩৬ সে.মি ও ধরলা নদীর পানি কুড়িগ্রাম সদর পয়েন্টে বিপদসীমার ২৯ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নুনখাওয়া পয়েন্টে বিপদসীমার ১৪ সে.মি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌল্লা জানান, এ পর্যন্ত ৫০ মেট্রিক টন চাল ও দেড় লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়াও শিশু খাবার ৫০ হাজার, গো-খাদ্যের জন্য দেড় লাখ টাকা পাওয়া গেছে যা দ্রুত বিতরণের কার্যক্রম চলছে।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।