শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে মাদ্রসার বহুতল ভবনের উদ্বোধন

Reporter Name
Update : শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ৩:২৪ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে চৌমুহনী বাজার নূরানী, হাফিজিয়া মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিং এর বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৮ই জুলাই) বেলা ২টায় বহুতল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য, অধ্যাপক এম,এ মতিন।
মাদ্রাসার সভাপতি মো: ছায়িদুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপ-সহকারী কৃষি অফিসার জাবেদ আলী, চৌমুহনী বাজার জামে মসজিদের ইমাম আব্দুল জলিল, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ট্রেড ইন্সট্রাক্টর সাহিনুর ইসলাম মুক্তা, মাওলানা আব্দুস সালাম প্রমূখ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT