শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Reporter Name
Update : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২, ৩:৫০ অপরাহ্ন

কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার জামিরুল ইসলাম(২৬) উপজেলার ধরণীবাড়ী তেলিপাড়া গ্রামের মৃত নজির হোসেনের পুত্র। তিনি ৯ মাস পলাতক ছিলেন। এএসআই সোহাগ পাভেজ জানান, বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ধরণীবাড়ী ইউনিয়নের মুন্সিবাড়ী বাজার থেকে আসামীকে গ্রেফতার করা হয়। ওই মামলায় পারিবারিক আদালত তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় জামিরুল ইসলামকে।  বৃহস্পতিবার দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমতিয়াজ কবির জানান, আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT