মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় আবহাওয়া ও জলবায়ু তথ্যসেবার সমন্বয়ে কর্মশালা   নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য বিকল্প বাজার গড়ার তাগিদ উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে মাছ ধরায় দুজনকে ১০ হাজার টাকা জরিমানা উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড চিলমারীতে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১ উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি রাজারহা‌টে জিপিএ-৫ পে‌য়ে যমজ দুই বোনের সাফল্য
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ব্রহ্মপুত্র নদের উপর সেতু নির্মাণ প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন সম্পর্কিত মতবিনিময়

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর, ২০২২, ৭:২৪ অপরাহ্ন

উলিপুর ব্রহ্মপুত্র নদের উপর চিলমারী টু রৌমারী করিডোরে সেতু নির্মাণ প্রকল্প, প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন প্রভাব নিরুপণ সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন।
এসময় বক্তব্য রাখেন, টিপিবি’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং মাস্টার প্ল্যান ওয়াসিম আলী, ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোকসেদুল পাটোয়ারী, কুড়িগ্রাম-৩ আসনের সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা এসএম হারুন অর রশিদ, উলিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মামুন সরকার মিঠু, উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা প্রমুখ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT