রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল শিক্ষকের

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৩:১৯ অপরাহ্ন

কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুর রহমান রাজু (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছে।
শুক্রবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই শিক্ষক জেলার উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধুপুর আকন্দ পাড়া এলাকার মো. মজাহার আলীর পুত্র এবং ধামশ্রেনী ইন্দিরাপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, নিহত রাজু মোটরসাইকেল যোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা আর একটি মোটরসাইকেল শহরের দিকে আসার সময় এ মুখোমুখি সংর্ঘষের ঘটনা ঘটে। এতে রাজু নামের এক মোটরসাইকেল আরোহী গাড়ি থেকে  রাস্তায় ছিটকে পড়লে তার উপর দিয়ে বালু ভর্তি ট্রাক্টর যায়। ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে  ঘটনাস্থলেই প্রাণ হারান ।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।
তিনি বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে অপর এক মোটরসাইকেল আরোহী শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT