শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ ও মানববন্ধন

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : শনিবার, ২৭ মে, ২০২৩, ৯:৩১ অপরাহ্ন

দ্রব্যমূল্যের দাম কমাও জীবন বাঁচাও’ এই স্লোগানকে ধারন করে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ মে) বিকেলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) উলিপুর উপজেলা শাখার আয়োজনে মসজিদুল হুদা মোড়ে মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিস্ট পার্টি কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান রাজু, যুব ইউনিয়নের সভাপতি আব্দুর রফিক, উলিপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রদীপ কুমার সাহা, বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার বিভিন্ন দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে, দ্রুতই এই দাম বৃদ্ধির সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে জনগণ উচিৎ জবাব দিবে বলে হুশিয়ারি দেন বক্তারা।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT