বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
সোনাহাট স্থলবন্দর ঘুরে দেখল ভুটানের প্রতিনিধি দল দৌলতপুরে নদীভাঙনকবলিত মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ফেরিশূন্য চিলমারী-‌রৌমারী নৌপথ স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগেশ্বরীতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার উলিপু‌রে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন   কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরের জোড়া খুন মামলার মূলহোতা একযুগ পর গ্রেফতার

মমিনুল ইসলাম ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : রবিবার, ২০ আগস্ট, ২০২৩, ১১:১৪ অপরাহ্ন

কুড়িগ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার মূলহোতা হারুনুর রশিদকে প্রায় একযুগ পর চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (২০ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন। গ্রেফতারকৃত হারুনুর রশিদ উলিপুর গুনাইগাছ ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামার হাট নামক চরাঞ্চল এলাকায় জমি দখলের ঘটনাকে কেন্দ্র করে ১২ সালে আব্দুল মজিদ এবং মোক্তার আলী নামের দু’জন খুন হয়। এরই ধারাবাহিকতায় সেইসময় উলিপুর থানায় হত্যা মামলা দায়ের হয়। সেই সূত্রধরে মামলার এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ হারুনুর রশিদ প্রায় দীর্ঘ এক যুগ ধরে গ্রেফতারের ভয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করে এবং কিছুদিন পরপর তার অবস্থান পরিবর্তন করে। উলিপুর থানা পুলিশ দীর্ঘ সময় ধরে আসামীকে গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন কৌশল অবলম্বনসহ গোপন তথ্য সংগ্রহ করে তার অবস্থান নিশ্চিত করে। এক পর্যায়ে উলিপুর থানার একটি চৌকস টিম চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা এলাকায় র‍্যাবের সহায়তায় গ্রেফতার করে নিয়ে আসে।কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, উলিপুর থানার ২০১২ সালের জোরা খুন মামলার মূলহোতাকে পুলিশ ও র‍্যাবের যৌথ কর্মপ্রচেষ্টায় চট্টগ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। নিরাপদ কুড়িগ্রামের লক্ষ্যে আমাদের এই ধারাবাহিক যৌথ কর্মপ্রচেষ্টা অব্যহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT