April 25, 2026, 10:54 am

উলিপুরে ইউপি: চেয়ারম্যান ও পৌর কাউন্সিলর গ্রেফতার

প্রতিবেদকের নাম: 1126 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, December 12, 2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন স্থান হতে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান ও পৌরসভার অপসারিত কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহম্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ওসি জিল্লুর রহমান।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই দুপুরে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের সামনে ও মসজিদুল হুদার সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেয়া ছাত্রদের তুলে নিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, লোহার রড, হকি স্টিক, রাম দা, ছোড়া ও দেশীয় অস্ত্র দিয়ে শিক্ষার্থীদের বেধড়ক মারপিট করেন। এ ঘটনায় মোসাব্বির হোসেন নামে শিক্ষার্থী বাদী হয়ে গত ২১ নভেম্বর ৪৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা ১শ ৮০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলায় বৃহস্পতিবার  দুপুরে ধরনীবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের যুগ্ন আহবায়ক এরশাদুল হক (৪২) এবং বুধবার রাতে পৌরসভার ৫নং ওয়ার্ডের অপসারিত কাউন্সিলর ও যুবলীগ নেতা খোরশেদ আলম লিটন (৩৯)কে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। পরে তাদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেল হাজতে পাঠিয়েছেন

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।