March 3, 2026, 8:13 am
সবশেষ খবর :
সাংবাদিকদের সম্মানে এমপি সালেহীর উদ্যোগে ইফতার মাহফিল ইসলামিক রিলিফের প্রাইস প্রজেক্টের আওতায় উলিপুরে মহিলা সমবায় সমিতির সাধারণ সভা বাতিলের সিদ্ধান্ত উল্টে দিল ইসি, ভোটের মাঠে ফিরলেন সালেহী উলিপুরে ভুট্টা ক্ষেত থেকে বিলুপ্তপ্রায় ভারতীয় ময়ূর উদ্ধার, বনবিভাগে হস্তান্তর দ্বৈত নাগরিকত্ব জটিলতায় জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, সমর্থকদের হট্টগোল ব্যারিস্টার রুমিন ফারহানাসহ ৯ বিএনপি নেতা বহিষ্কার কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র জমা গাইবান্ধায় ১ লাখ ৩৮ হাজার নতুন ভোটার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকান্ডের ঘটনায় উলিপুরে বিক্ষোভ অনুষ্ঠিত উলিপুরে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

কুড়িগ্রাম জেলায় নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক: 379 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Thursday, February 13, 2025

গত ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার বিকাল ৫:০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন রমনা নৌ-বন্দর ফেরিঘাটে কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা ও পুলিশ সুপার জনাব মোঃ মাহাফুজুর রহমান মহোদয়ের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় চিলমারী ব্রহ্মপুত্র নদী সহ কুড়িগ্রাম জেলার সকল নদী সমূহে ডাকাতি প্রতিরোধকল্পে করণীয় বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় জনসাধারণ নৌ পুলিশের জনবল বৃদ্ধি, নৌ পুলিশের জন্য একটি শক্তিশালী স্পিডবোট বরাদ্দ, চিলমারী জোড়গাছ হাটের দিন করে পুলিশি টহল বৃদ্ধি, ডাকাতদল কে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবী উপস্থাপন করেন।

কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন উপরোক্ত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ শক্তিদিয়ে কাজ করে যাবে। সেই সাথে তিনি অত্র চিলমারী উপজেলার স্থানীয় এলাকাবাসীর সহাযোগীতা কামনা করেন। সকলের সহযোগীতায় এই অপ্রত্যাশিত ঘটনাটি যেন ভবিষ্যতে আর না ঘটে সে লক্ষ্যে সকলকে একাগ্রচিত্তে দায়িত্বশীলতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। পুলিশ বাহিনী তাদের দায়িত্ব যথারীতি পালন করে যাবে মর্মে জানান। এছাড়াও জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা বলেন বিগত দিনে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক, ভবিষ্যতে চিলমারী ব্রহ্মপুত্র নদে এরকম ডাকাতির ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন বলে তিনি জানান। তিনি আরো বলেন জনসাধারণ ইচ্ছে করলে সব কিছুই করা সম্ভব,জনগণ যদি আমাদের সহায়তা করে তাহলে ব্রহ্মপুত্র নদে আর কোন ডাকাতি হবে না বলে তিনি বিশ্বাস করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা, পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সহকারী পুলিশ সুপার, ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেল এবং চলতি দায়িত্বে উলিপুর, চিলমারী সার্কেল) জনাব মোঃ মোজাম্মেল হক, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব সবুজ কুমার বসাক, ডিআইও-১ জনাব মোঃ আলমগীর হোসেন, চিলমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুশাহেদ খান, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম, ইনচার্জ চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ি জনাব মোঃ ইমতিয়াজ কবির, সাবেক,সাধারণ সম্পাদক চিলমারী উপজেলা বিএনপি জনাব মোঃ মতিন শিরিন সরকার, সদস্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা জনাব মোঃ আব্দুর রহমান সহ চিলমারী উপজেলার সম্মানিত নাগরিবৃন্দ।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।