May 2, 2026, 5:15 am

উলিপুরে ফায়ার সার্ভিসের মহড়া

কুড়িগ্রামনিউজ২৪.কম ডেস্ক 301 জন খবরটি পড়েছেন।।
লিপিবন্ধ করা হয়েছে : Saturday, September 13, 2025

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স’র মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার  ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের  লিডার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ধামশ্রেনীর চৌমহনী বাজারে অগ্নিকাণ্ড, ভুমিকম্প, যে কোনও দুর্ঘটনা পরবর্তী অভিযান, অগ্নি নির্বাপণ, দুর্ঘটনাস্থল থেকে অগ্নিদগ্ধদের উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে মহড়া দেন।
এসময় স্খানীয় জন সাধারণ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মহড়ায় অংশগ্রহন করেন।
উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আব্বাছ আলী জানান, বিভিন্ন ধরনের দুর্ঘটনা প্রতিরোধে জনগনকে সচেতন করতে আমাদের এ মহড়া।

📥 Download Photo Card


এই বিভাগের আরও খবর :
@Site Developed by- NB ALI, Ansari IT
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।
© সর্বস্বত্ব সংরক্ষিত। কুড়িগ্রামনিউজ২৪.কম- এ প্রকাশিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র ও অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি।