বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে চরাঞ্চলে আইএলডিপি প্রকল্পের আওতায় সোনালী জাতের মুরগি বিতরণ

কামরুজ্জামান স্বাধীন ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬, ২:৩৬ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে আইএলডিপি প্রকল্পের আওতায় চরাঞ্চলের ৫টি ইউনিয়নের ২৭৫ জন সুফল ভোগীর মাঝে ১৫টি সোনালী জাতের মুরগি বিতরণ করা হয়েছে। এর মধ্যে ১৩টি মুরগী ২ টি মোরগ রয়েছে। বিতরণকৃত মুরগির সংখ্যা ৪ হাজার ১’শ ২৫ টি।

বৃহস্পতিবার (৫মার্চ) দুপুরে উলিপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে আনুষ্ঠানিকভাবে এসব মুরগির বিতরণ করেন রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের উপ পরিচালক ডাঃ মোঃ আব্দুল হাই। চরাঞ্চলের মানুষের জীবন মান উন্নয়ন করা ও পুষ্টির চাহিদা পূরণ এ প্রকল্পের উদ্দেশ্য বলে অফিস সূত্রে জানা গেছে।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোছাঃ রেবা বেগম, ভেটেরিনারি সার্জন ডাঃ সামছুন প্রমুখ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT