বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
সোনাহাট স্থলবন্দর ঘুরে দেখল ভুটানের প্রতিনিধি দল দৌলতপুরে নদীভাঙনকবলিত মানুষের পাশে এবিজি ফাউন্ডেশন ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা ফেরিশূন্য চিলমারী-‌রৌমারী নৌপথ স্বাভাবিক ব্যাংকিংয়ে ফেরার পথে সম্মিলিত ইসলামী ব্যাংক কুড়িগ্রামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নাগেশ্বরীতে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষক গ্রেপ্তার উলিপু‌রে গাঁজা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন   কুড়িগ্রামে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

সোনাহাট স্থলবন্দর ঘুরে দেখল ভুটানের প্রতিনিধি দল

স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৯ অপরাহ্ন



কুড়িগ্রামে প্রস্তাবিত ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সোনাহাট স্থলবন্দরের যোগাযোগ ও পণ্য পরিবহনের সম্ভাবনা যাচাই করতে বন্দরটি পরিদর্শন করেছে ভুটানের একটি বাণিজ্যিক প্রতিনিধি দল। গতকাল বুধবার বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরে গিয়ে বন্দরের অবকাঠামো, আমদানি-রপ্তানি কার্যক্রম এবং সড়ক যোগাযোগ সম্পর্কে খোঁজ নেন তাঁরা।

এর আগে একই দিন সকালে প্রতিনিধি দলটি চিলমারী নৌবন্দর পরিদর্শন করে। প্রস্তাবিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সড়ক ও নৌপথে পণ্য পরিবহনের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে দুই বন্দর পরিদর্শন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

ভুটানের জিএমসিএর উপপরিচালক (আন্তর্জাতিক ও কৌশলগত বিষয়াদি) কালদেন দর্জির নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সহযোগী পরিচালক নিম এলহাম এবং রয়্যাল ভুটানিজ দূতাবাসের মিনিস্টার-কাউন্সিলর (বাণিজ্য) দাওয়া শেরিংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সদস্যরা সোনাহাট স্থলবন্দরের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। তাঁরা বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম, পণ্য ওঠানো-নামানো ও পরিবহনের সুযোগ-সুবিধা সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল থেকে সোনাহাট স্থলবন্দরের দূরত্ব ও সম্ভাব্য যোগাযোগব্যবস্থাও তাঁরা যাচাই করেন।

এ সময় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) প্রতিনিধি, ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম তারেক, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন এবং সোনাহাট স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী ও সাধারণ সম্পাদক প্রভাষক শহিদুল ইসলাম আকন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও ভুটান সরকারের মধ্যে সমঝোতার পর কুড়িগ্রামে ভুটানের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের মার্চে ভুটানের রাজা জিগমে খেসার নামগুয়েল ওয়াংচুক প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করেন।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অর্থনৈতিক অঞ্চলটি বাস্তবায়িত হলে কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের সঙ্গে ভুটানের বাণিজ্যিক যোগাযোগ বাড়তে পারে। পাশাপাশি সোনাহাট স্থলবন্দর ও চিলমারী নৌবন্দর দিয়ে পণ্য পরিবহনের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। তবে এ জন্য সড়ক যোগাযোগ ও বন্দর অবকাঠামোর উন্নয়ন প্রয়োজন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT