সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চরুয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় কুটিরগ্রাম এলাকার বাসিন্দা শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে তাঁর কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুড়িগ্রাম জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চিলমারীতে অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।