বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে পুকুরে গোসল কর‌তে নে‌মে ৭ বছরের শিশুর মৃত‌্যু

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৬ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে সানি বাবু (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ডাক্তারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সানি ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় সানি। একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরে প্রতিবেশিরা পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে উদ্ধার করেন।

পরে দ্রুত সানিকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি জে‌নে‌ছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT