রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
সংকট বিদ্যুতে, দায় কি শুধু বিদ্যুৎমন্ত্রীর? রাজারহা‌টে ড্রেন থে‌কে ১ নবজাতকের মরদেহ উদ্ধার রামপালের ৮০ লাখ টন কয়লা: দরপত্র ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কু‌ড়িগ্রাম সীমান্তে ২ মাদক কারবারি ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার চিলমারী‌তে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি ময়না গ্রেফতার   কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ‌ ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’ : অধ্যাপক সাদেক সুস্থ সাংস্কৃতিক চর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ভূরুঙ্গামারী‌তে এক স‌ঙ্গে ৩ সন্তা‌নের জন্ম, খর‌চে হি‌মশিম খা‌চ্ছে কল্পনার প‌রিবার ‌  নাগেশ্বরীতে ৪ মাদকসেবীর কারাদণ্ড
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ‌

স্টাফ রিপোর্টার
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮ অপরাহ্ন




কুড়িগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (২২ বিজিবি) পরিচালিত সাঁড়াশি অভিযানে ২০ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

তি‌নি জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় প্যান্ট পিস, বিদেশি মদ, চোরাচালানি গবাদিপশুসহ বিভিন্ন ধরনের অবৈধ পণ্য। সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক ও অন্যান্য অপরাধ দমনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করা হয়।

কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে ২২ বিজিবি জিরো টলারেন্স নীতিতে দায়িত্ব পালন করছে। সীমান্তে মাদক, চোরাচালান ও সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে আমাদের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT