রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
সংকট বিদ্যুতে, দায় কি শুধু বিদ্যুৎমন্ত্রীর? রাজারহা‌টে ড্রেন থে‌কে ১ নবজাতকের মরদেহ উদ্ধার রামপালের ৮০ লাখ টন কয়লা: দরপত্র ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কু‌ড়িগ্রাম সীমান্তে ২ মাদক কারবারি ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার চিলমারী‌তে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি ময়না গ্রেফতার   কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ‌ ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’ : অধ্যাপক সাদেক সুস্থ সাংস্কৃতিক চর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ভূরুঙ্গামারী‌তে এক স‌ঙ্গে ৩ সন্তা‌নের জন্ম, খর‌চে হি‌মশিম খা‌চ্ছে কল্পনার প‌রিবার ‌  নাগেশ্বরীতে ৪ মাদকসেবীর কারাদণ্ড
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

চিলমারী‌তে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি ময়না গ্রেফতার  

চিলমারী প্রতি‌নি‌ধি
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৯ অপরাহ্ন




 

কুড়িগ্রামের চিলমারীতে ৩৬ পিস ইয়াবা সহ রহিমা বেগম ময়না নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার(১১ সেপ্টেম্বর)রাতে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পূর্ব মুদাফৎথানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার।

গ্রেপ্তার নারীর নাম মোছাঃ রহিমা বেগম ময়না (৩৬)। তিনি রমনা ইউনিয়নের পূর্ব মুদাফৎথানা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছেন, আজকে রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে ৩৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয় এই নারীকে। তিনি দীর্ঘদিন মাদক কারবারি সাথে জরিত ছিলেন বলেও জানা গেছে।

চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নয়ন কুমার বলেন, মহিলা মাদক কারবারিকে ৩৬ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে হয়েছে। চিলমারী থানা এলাকায় মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যহত থাকবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT