সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
সংকট বিদ্যুতে, দায় কি শুধু বিদ্যুৎমন্ত্রীর? রাজারহা‌টে ড্রেন থে‌কে ১ নবজাতকের মরদেহ উদ্ধার রামপালের ৮০ লাখ টন কয়লা: দরপত্র ঘিরে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন কু‌ড়িগ্রাম সীমান্তে ২ মাদক কারবারি ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার চিলমারী‌তে ৩৬ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি ময়না গ্রেফতার   কুড়িগ্রাম সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ ‌ ‘বাংলা এমন একটি বিভাগ, যেখানে তোমরা মরে গিয়েও বেঁচে থাকতে পারবে’ : অধ্যাপক সাদেক সুস্থ সাংস্কৃতিক চর্চায় মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান ভূরুঙ্গামারী‌তে এক স‌ঙ্গে ৩ সন্তা‌নের জন্ম, খর‌চে হি‌মশিম খা‌চ্ছে কল্পনার প‌রিবার ‌  নাগেশ্বরীতে ৪ মাদকসেবীর কারাদণ্ড
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রাজারহা‌টে ড্রেন থে‌কে ১ নবজাতকের মরদেহ উদ্ধার

রাজারহাট প্রতি‌নি‌ধি
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৪ অপরাহ্ন




কুড়িগ্রামের রাজারহাটে ময়লার ড্রেন থেকে কাপড়ে মোড়ানো এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১২‌সে‌প্টেম্বর) বিকেলে উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের পূর্ব পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলের প্রায় ৫০ মিটার পূর্বদিকে একটি ময়লার ড্রেনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে ছিল। শনিবার বিকেলে ড্রেনের আশপাশে মাছির উপদ্রুব দেখতে পে‌য়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে কাছে গিয়ে কাপড়ের ভেতর মরদেহ দেখতে পান তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় জমে যায়।

প্রত্যক্ষদর্শী মমেনা বেগম বলেন, আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমিসহ ক‌য়েকজন বা‌সিন্দার নজ‌রে প‌ড়ে। পরে আশপাশের লোকজনকে জানাই।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বলেন, প্রাথমিকভাবে এটি অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT