স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সিএনজির সংঘর্ষে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে চালকসহ পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্ঘটনার পর রাজারহাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে বলে জানা গেছে।