বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে ইউরিয়া সারের বরাদ্দ বাড়ল আরও ৫০০ টন

স্টাফ রিপোর্টার
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:০৮ অপরাহ্ন




চলতি আমন মৌসুমে কুড়িগ্রামে ইউরিয়া সারের সরবরাহ স্বাভাবিক রাখতে অতিরিক্ত ৫০০ টন সার বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) সম্প্রতি এ বরাদ্দ অনুমোদন করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরের জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসে কুড়িগ্রামে মোট ১২ হাজার ৪৮৩ টন ইউরিয়া সার বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বর মাসে বরাদ্দ ছিল ৪ হাজার ৬৪৪ টন। গত বছরের একই মাসে বরাদ্দ ছিল ৩ হাজার ৮৯৪ টন। সে হিসাবে চলতি সেপ্টেম্বরে বরাদ্দ বেড়েছে ৭৫০ টন। এর সঙ্গে নতুন করে আরও ৫০০ টন সার যুক্ত হয়েছে।

সারের সরবরাহ ও বিতরণে অনিয়ম ঠেকাতে জেলা ও উপজেলা পর্যায়ে ডিলারদের কার্যক্রম নজরদারিতে রাখা হয়েছে। কৃত্রিম সংকট তৈরি বা কারসাজির চেষ্টা হলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন।

কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, আমন মৌসুমে সারের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে। বিসিআইসি ও বিএডিসির নিবন্ধিত ডিলারদের মাধ্যমে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া হচ্ছে। কারসাজি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন, জেলার সারের মজুত পরিস্থিতি সন্তোষজনক। কৃষকদের সুষম মাত্রায় ইউরিয়া ও ডিএপি সার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এতে উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণে রেখে ফলন বাড়ানো সম্ভব হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT