বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রৌমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে গাছ কর্তনের অভিযোগ

‌রৌমারী প্রতি‌নি‌ধি
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৭:১০ অপরাহ্ন



কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুনবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. রাবেয়া খাতুন সোনালীর বিরুদ্ধে বিদ্যালয়ের উন্নয়ন তহবিলের অর্থ আত্মসাৎ ও অনুমোদন ছাড়া গাছ বিক্রির অভিযোগ উঠেছে।
বিদ্যালয় সংশ্লিষ্ট ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে যোগদানের পর থেকে তাঁর বিরুদ্ধে স্লিপের অর্থ, ক্ষুদ্র মেরামত, মাঠ ভরাট ও খেলার সরঞ্জাম স্থাপনের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আলমারি মেরামতের নামে ৩০ হাজার টাকার ভুয়া ভাউচার তৈরির অভিযোগও রয়েছে।
এ ছাড়া প্রায় নয় মাস আগে বিদ্যালয়ের দুটি জামগাছ ১৮ হাজার টাকায় বিক্রি করেন তিনি। সম্প্রতি শনিবার প্রশাসনিক অনুমোদন বা রেজুলেশন ছাড়াই তিনটি ইউক্যালিপটাস ও একটি মেহগনি গাছ বিক্রির অভিযোগ উঠেছে।
অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষককে বিদ্যালয়ে পাওয়া যায়নি। মুঠোফোনে কল করা হলেও তিনি সাড়া দেননি।
রৌমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাই চৌধুরী বলেন, বিষয়টি আগে জানা ছিল না। খোঁজখবর নিয়ে অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT