শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রংপুরের যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

অনলাইন ডেস্ক
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন



রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রংপুরের বেশ কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এতে এসব এলাকার গ্রাহকদের সাময়িক দুর্ভোগে পড়তে হতে পারে।

নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো—সাতগাড়া মিস্ত্রিপাড়া, পিটিসি, বাস টার্মিনাল, বড়বাড়ি রোড, দেওডোবা ডাঙ্গিরপাড়, পাঠানপাড়া, প্রাইম মেডিক্যাল কলেজ, পীরজাবাদ, দরগারপাড়, সুলতান মোড়, নিশবেতগঞ্জ ও নজিরের হাট এলাকা।

বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT