শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রামে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত‌্যু

স্টাফ রিপোর্টার
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন



কুড়িগ্রামে ঢাকাগামী যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কুড়িগ্রাম-ধরলা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কুড়িগ্রাম সদর উপজেলার কাচিচর এলাকার নুর ইসলামের ছেলে খালিদ (২১) ও একই এলাকার আফছার আলীর ছেলে ফারুক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে খালিদ ও ফারুক মোটরসাইকেলে করে কুড়িগ্রাম শহর থেকে বাড়ি ফিরছিলেন। তারা ধরলা সেতুর ওপর পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রংপুর নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
কুড়িগ্রাম সদর থানার ওসি কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর বাসটি পালিয়ে গেছে। পুলিশ বাসটি শনাক্তের চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT