সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য বিকল্প বাজার গড়ার তাগিদ উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে মাছ ধরায় দুজনকে ১০ হাজার টাকা জরিমানা উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড চিলমারীতে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১ উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি রাজারহা‌টে জিপিএ-৫ পে‌য়ে যমজ দুই বোনের সাফল্য নীতিগত বিচ্যুতির অভিযোগ তু‌লে কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

রোজা শুরুর সম্ভাব‌্য তা‌রিখ

ধর্ম ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ অপরাহ্ন




২০২৭ সালের পবিত্র রমজান মাস আগামী ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হতে পারে। বর্তমান জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে সেদিন রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন থেকে রোজা শুরু হতে পারে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তবে চাঁদ দেখা না গেলে রমজান শুরু এক দিন পিছিয়ে যেতে পারে। ফলে ৮ ফেব্রুয়ারির তারিখটি এখনো সম্ভাব্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার ভিত্তিতে রমজানের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

ইসলামি বর্ষপঞ্জি চান্দ্র হওয়ায় প্রতিবছর রমজান আগের বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন আগে আসে। রমজান মাস ২৯ অথবা ৩০ দিনের হতে পারে। এরপর শাওয়ালের নতুন চাঁদ দেখা গেলে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। বর্তমান হিসাব অনুযায়ী, ১০ মার্চ ২০২৭ ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে।

রমজান ইসলামি বর্ষপঞ্জির নবম মাস। এ মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থেকে রোজা পালন করেন। একই সঙ্গে নামাজ, কোরআন তেলাওয়াত, দান-সদকা ও আত্মসংযমে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT