বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ী‌তে দলীয় শৃঙ্খলাভঙ্গ, এন‌সি‌পি নেতা ব‌হিষ্কার কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মীর ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন রৌমারী‌তে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহনন নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল রৌমারীতে ১৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার   কু‌ড়িগ্রা‌মে চরাঞ্চলের মানুষের জন‌্য বিশেষ মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলী নিয়োগে নীতিমালা বদলে ইসলামী ব্যাংকে ৮ হাজারের বেশি কর্মী উলিপু‌রে পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগ, ছাত্রলীগকর্মীর বিরু‌দ্ধে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগ, ছাত্রলীগকর্মীর বিরু‌দ্ধে

স্টাফ রিপোর্টার
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২০ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন ‘গ্রীন ভয়েস’-এর উপজেলা শাখার সভাপতি ও জুলাই আন্দোলনের কর্মী সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রলীগ কর্মী মাসুম বিল্লাহ ও তার সহযোগীদের বিরুদ্ধে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মণ্ডলহাট বাজারে এ ঘটনা ঘটে।

হামলায় আহত সৌরভকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্র ও সৌরভের অভিযোগ, দুপুরে মণ্ডলহাট বাজারে সার কিনতে গেলে পেছন থেকে কুড়িগ্রাম সরকারি কলেজ শাখা ছাত্রলীগের কর্মী মাসুম বিল্লাহ ও তার সহযোগীরা তাকে মারধর করেন। এ সময় তাকে উদ্দেশ করে ‘বড় ছাত্রলীগবিরোধী হয়ে গেছিস’ বলা হয় বলেও অভিযোগ করেন সৌরভ।

মাসুম বিল্লাহ উলিপুরের বুড়াবুড়ি ইউনিয়নের জয়কালী গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ৫ আগস্টের পর আত্মগোপনে থেকে সম্প্রতি এলাকায় ফিরেছেন।

সৌরভের দাবি, হামলার পর ঘটনাস্থলে বুড়াবুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও পল্লিচিকিৎসক আব্দুল কাদের শামীম যান। তার ভাষ্য, শামীম বিষয়টি শুনে বলেন, ‘সে (মাসুম) ফ্যাসিস্ট হলেও আমার ফুফাতো ভাই। যা হওয়ার হয়েছে, ভুলে যাও।’

তবে আব্দুল কাদের শামীম সাংবা‌দিক‌দের জানান, তিনি হামলার সময় ঘটনাস্থলে ছিলেন না, ঘটনার পর সেখানে যান। বিষয়টি মীমাংসার চেষ্টা করেছিলেন জানিয়েছেন তিনি।

ঘটনার নিন্দা জানিয়ে গ্রীন ভয়েস উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, সৌরভ শুধু একজন নিবেদিতপ্রাণ পরিবেশকর্মীই নন, তিনি জুলাই গণঅভ্যুত্থানের একজন সামনের সারির কর্মী। তার ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দ্রুত থানায় লিখিত অভিযোগ দেব। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার কর‌তে হ‌বে।

ত‌বে অভিযুক্ত মাসুম বিল্লাহর বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনো অবগত নই। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT