বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ী‌তে দলীয় শৃঙ্খলাভঙ্গ, এন‌সি‌পি নেতা ব‌হিষ্কার কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মীর ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন রৌমারী‌তে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহনন নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল রৌমারীতে ১৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার   কু‌ড়িগ্রা‌মে চরাঞ্চলের মানুষের জন‌্য বিশেষ মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলী নিয়োগে নীতিমালা বদলে ইসলামী ব্যাংকে ৮ হাজারের বেশি কর্মী উলিপু‌রে পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগ, ছাত্রলীগকর্মীর বিরু‌দ্ধে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কু‌ড়িগ্রা‌মে চরাঞ্চলের মানুষের জন‌্য বিশেষ মেডিকেল ক্যাম্প

স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৩ অপরাহ্ন



চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নে দিনব্যাপী বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এ ক্যাম্পের আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

এ সময় সাবেক সিভিল সার্জন ডা. এসএম আমিনুল ইসলাম, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর গফুর, গুড নেইবারস বাংলাদেশের জেলা ম্যানেজার রোমিও রতন গোমেজসহ স্থানীয় জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নদী বেষ্টিত চরাঞ্চলের মানুষ নানা কারণে নিয়মিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। এসব এলাকায় আরও মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।

আয়োজকরা জানান, ক্যাম্পে ১৪০ জন রোগীকে নামমাত্র মূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। পাশাপাশি ৪০০ জনের মধ্যে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়। এছাড়া সংস্থাটির চলমান কর্মসূচির আওতায় চরাঞ্চলের এক হাজার ৪৯১ শিশুকে প্রতি চার মাস অন্তর শিক্ষা উপকরণ, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সহায়তা দেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT