বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ী‌তে দলীয় শৃঙ্খলাভঙ্গ, এন‌সি‌পি নেতা ব‌হিষ্কার কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মীর ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন রৌমারী‌তে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহনন নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল রৌমারীতে ১৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার   কু‌ড়িগ্রা‌মে চরাঞ্চলের মানুষের জন‌্য বিশেষ মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলী নিয়োগে নীতিমালা বদলে ইসলামী ব্যাংকে ৮ হাজারের বেশি কর্মী উলিপু‌রে পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগ, ছাত্রলীগকর্মীর বিরু‌দ্ধে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন



কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বদিজামালপুর (কানিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন নাগেশ্বরীর চামটারপাড় এলাকার হেলাল উদ্দিন (৩৭) ও বিদ্যুৎপাড়া এলাকার রাব্বি মিয়া (২৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কানিপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। এ সময় ওই দুইজনকে ৯০০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ অর্থ ও দুটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী থানায় মামলা করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT