বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ী‌তে দলীয় শৃঙ্খলাভঙ্গ, এন‌সি‌পি নেতা ব‌হিষ্কার কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মীর ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন রৌমারী‌তে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহনন নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল রৌমারীতে ১৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার   কু‌ড়িগ্রা‌মে চরাঞ্চলের মানুষের জন‌্য বিশেষ মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলী নিয়োগে নীতিমালা বদলে ইসলামী ব্যাংকে ৮ হাজারের বেশি কর্মী উলিপু‌রে পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগ, ছাত্রলীগকর্মীর বিরু‌দ্ধে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মীর ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন

স্টাফ রিপোর্টার
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ন



কুড়িগ্রামের উলিপুরে পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের উপজেলা শাখার সভাপতি ও জুলাই যোদ্ধা সারফারাজ ইসলাম সৌরভের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির কুড়িগ্রাম জেলা শাখা।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হয়। এতে গ্রিন ভয়েসের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মানববন্ধনে গ্রিন ভয়েসের উলিপুর উপজেলা শাখার উপদেষ্টা আসাদুজ্জামান আসাদ হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

সংগঠনের উলিপুর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু রায়হান কবির বলেন, হামলার ঘটনায় অভিযুক্ত মাসুম বিল্লাহকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরই মধ্যে ১২ ঘণ্টা পার হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রেপ্তার না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

মানববন্ধনে গ্রিন ভয়েসের বিভিন্ন শাখার নেতাকর্মীরা বক্তব্য দেন। পরে হামলাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেন সংগঠনের নেতারা।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT