বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
ফুলবাড়ী‌তে দলীয় শৃঙ্খলাভঙ্গ, এন‌সি‌পি নেতা ব‌হিষ্কার কু‌ড়িগ্রা‌মে পরিবেশকর্মীর ওপর হামলার প্রতিবাদে গ্রিন ভয়েসের মানববন্ধন রৌমারী‌তে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহনন নাগেশ্বরীতে ৯০০ পিস ইয়াবাসহ ২জন গ্রেপ্তার কুড়িগ্রামে কমিউনিটি পুলিশ কাবাডির ফাইনাল রৌমারীতে ১৭০০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার   কু‌ড়িগ্রা‌মে চরাঞ্চলের মানুষের জন‌্য বিশেষ মেডিকেল ক্যাম্প কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার বদলী নিয়োগে নীতিমালা বদলে ইসলামী ব্যাংকে ৮ হাজারের বেশি কর্মী উলিপু‌রে পরিবেশকর্মীর ওপর হামলার অভিযোগ, ছাত্রলীগকর্মীর বিরু‌দ্ধে
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

ফুলবাড়ী‌তে দলীয় শৃঙ্খলাভঙ্গ, এন‌সি‌পি নেতা ব‌হিষ্কার

ফুলবাড়ী প্রতি‌নি‌ধি
Update : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ন




দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনের আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা শাখার আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্যসচিব মো. খলিলুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক ও শৃঙ্খলা কমিটির প্রধান রাশিদুজ্জামান তাওহীদ।

এর আগে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে জেলা এনসিপির দপ্তর সেলের সদস্য আরকানুল আহমেদ বাঁধনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় আদর্শ পরিপন্থী কার্যক্রমে জড়িত থাকা এবং সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খলিলুর রহমানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে। একই দিন থেকে বহিষ্কারাদেশ কার্যকর হবে।

এ ছাড়া এনসিপি এবং দলটির সব অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের খলিলুর রহমানের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

ফুলবাড়ী উপজেলা এনসিপির আহ্বায়ক নাজমুল ফেরদৌস লাভলু বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের একাধিক অভিযোগের প্রেক্ষিতে জেলা নেতৃবৃন্দকে বিষয়টি জানানো হয়েছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT