সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
কুড়িগ্রামে দুর্যোগ ব্যবস্থাপনায় আবহাওয়া ও জলবায়ু তথ্যসেবার সমন্বয়ে কর্মশালা   নাগেশ্বরীতে ৮২ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ফুটপাত দখলমুক্ত করে হকারদের জন্য বিকল্প বাজার গড়ার তাগিদ উলিপুরে বৈদ্যুতিক ফাঁদে মাছ ধরায় দুজনকে ১০ হাজার টাকা জরিমানা উলিপুরে ইয়াবা সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড চিলমারীতে এইচএসসিতে পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা রৌমারীতে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, আহত ১ উলিপুরে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, এসআরবির অভিযানে গ্রেপ্তার ১ কচাকাটা কলেজে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, অধ্যক্ষ-সভাপতির অপসারণ দাবি রাজারহা‌টে জিপিএ-৫ পে‌য়ে যমজ দুই বোনের সাফল্য
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

পদ্মা সেতুতে যান চলাচল করবে ৩০ জুন থেকে

অনলাইন ডেস্ক ।। কুড়িগ্রামনিউজ২৪.কম
Update : মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৭:১০ পূর্বাহ্ন

দ্মা সেতুর ৮৭ ভাগ কাজ শেষ হয়েছে। আগামী ২০২২ সালের ৩০ জুনের মধ্যে যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মন্ত্রণালয় ও বিভাগগুলোর ২০২০-২১ অর্থবছরের কার্যাবলী সম্পর্কিত বার্ষিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী তিনি বলেন, ‘পদ্মা সেতুর ৮৭ ভাগ অগ্রগতি হয়েছে। আশা করছি ৩০ জুন বা তার আশপাশের সময়ে যান চলাচলের জন্য ওপেন করে দেওয়া হবে।’

তিনি বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫৩ হাজার ৩৪০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বসবাসের জন্য গৃহ নির্মাণ করা হয়েছে।’

মন্ত্রিসভার বৈঠকে একাদশ জাতীয় সংসদের পঞ্চদশ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন করা হয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এটা একটা স্পেশাল ভাষণ। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে তিনি এ ভাষণ দেবেন। সেটা আজ মন্ত্রিসভায় অনুমোদন করে দেওয়া হয়েছে। আগামী ২৪ তারিখে এ ভাষণ হবে।’


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT