বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, অ‌ভিযুক্ত নাতি গ্রেফতার বসুন্ধরা পূজামণ্ডপে ডিএনসিসি প্রশাসকের সংহতি ও সহযোগিতা উলিপু‌রে ভাতিজার বাড়ি থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার নিজ দল থেকেই শুদ্ধি অভিযান, নতুন রাজনীতির পথে তারেক রহমান বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা শ্রেণিকক্ষের চক-ডাস্টার নাকি ইউনিয়ন পরিষদ: কোথায় যাবেন এমপিও শিক্ষক? তাসভীর উৎসবে সেরা অভিনেতা ‘দেলুপি’র চিরনজিৎ রৌমারী‌তে ব্রহ্মপু‌ত্রের তীব্র ভাঙন, গি‌লে খা‌চ্ছে ফসলি জ‌মি রৌমারীতে গোয়ালঘরে আগুন, পুড়ল ১৩ ছাগল ও ষাঁড় বিসিবির সন্তুষ্টি, আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ারে আনভীর ক্রিকেট স্টেডিয়াম
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

তাসভীর উৎসবে সেরা অভিনেতা ‘দেলুপি’র চিরনজিৎ

‌বি‌নোদন ডেস্ক
Update : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৩৬ অপরাহ্ন




বাংলাদেশের চলচ্চিত্র ‘দেলুপি’র প্রধান অভিনেতা চিরনজিৎ বিশ্বাস উত্তর আমেরিকার তাসভীর চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন। উৎসবের ‘তাসভীর চয়েস অ্যাওয়ার্ড: বেস্ট অ্যাক্টর (পুরুষ)’ বিভাগে এ স্বীকৃতি পান তিনি।

১৮ অক্টোবর উৎসবের সমাপনী অনুষ্ঠানে চিরনজিতের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সিনেমাটির পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। বর্তমানে তিনি উৎসবে অংশ নিতে যুক্তরাষ্ট্রে রয়েছেন। প্রযোজনা সংস্থার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তাসভীর চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে অংশ নেয় ‘দেলুপি’। আগামী ২৪ অক্টোবর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া চলচ্চিত্র উৎসবের ৩৯তম আসর এবং যুক্তরাজ্যের লন্ডন ব্রিজ চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও প্রদর্শিত হবে সিনেমাটি।

২০২৪ সালে খুলনা অঞ্চলে নদীর বাঁধ ভেঙে সৃষ্ট পরিস্থিতি ও রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে নির্মিত ‘দেলুপি’ গত বছর বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম ও ইতালির কারাভান ফিল্ম ফেস্টসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT