বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, অ‌ভিযুক্ত নাতি গ্রেফতার বসুন্ধরা পূজামণ্ডপে ডিএনসিসি প্রশাসকের সংহতি ও সহযোগিতা উলিপু‌রে ভাতিজার বাড়ি থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার নিজ দল থেকেই শুদ্ধি অভিযান, নতুন রাজনীতির পথে তারেক রহমান বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা শ্রেণিকক্ষের চক-ডাস্টার নাকি ইউনিয়ন পরিষদ: কোথায় যাবেন এমপিও শিক্ষক? তাসভীর উৎসবে সেরা অভিনেতা ‘দেলুপি’র চিরনজিৎ রৌমারী‌তে ব্রহ্মপু‌ত্রের তীব্র ভাঙন, গি‌লে খা‌চ্ছে ফসলি জ‌মি রৌমারীতে গোয়ালঘরে আগুন, পুড়ল ১৩ ছাগল ও ষাঁড় বিসিবির সন্তুষ্টি, আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ারে আনভীর ক্রিকেট স্টেডিয়াম
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপু‌রে ভাতিজার বাড়ি থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে ভাতিজার বাড়ির শয়নকক্ষ থেকে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁকে কুপিয়ে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।

সোমবার (১৯ অক্টোবর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্দীগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সরজ উদ্দিন সরকারের ছেলে। তিনি বেড়াতে এসে ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন।

পুলিশ জানায়, খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষ থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে। পরে নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহটি শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি। হত্যাকাণ্ডের কারণ উদ্‌ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT