বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, অ‌ভিযুক্ত নাতি গ্রেফতার বসুন্ধরা পূজামণ্ডপে ডিএনসিসি প্রশাসকের সংহতি ও সহযোগিতা উলিপু‌রে ভাতিজার বাড়ি থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার নিজ দল থেকেই শুদ্ধি অভিযান, নতুন রাজনীতির পথে তারেক রহমান বনানী থেকে গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা শ্রেণিকক্ষের চক-ডাস্টার নাকি ইউনিয়ন পরিষদ: কোথায় যাবেন এমপিও শিক্ষক? তাসভীর উৎসবে সেরা অভিনেতা ‘দেলুপি’র চিরনজিৎ রৌমারী‌তে ব্রহ্মপু‌ত্রের তীব্র ভাঙন, গি‌লে খা‌চ্ছে ফসলি জ‌মি রৌমারীতে গোয়ালঘরে আগুন, পুড়ল ১৩ ছাগল ও ষাঁড় বিসিবির সন্তুষ্টি, আন্তর্জাতিক ক্রিকেটের দুয়ারে আনভীর ক্রিকেট স্টেডিয়াম
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, অ‌ভিযুক্ত নাতি গ্রেফতার

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় তার চাচাতো নাতি রাব্বিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বলে ধারণা করা একটি ছুরি উদ্ধার করা হয়েছে।

উলিপু‌রে ভাতিজার বাড়ি থেকে বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত রাত দুইটার দিকে উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর মহানগর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। তিনি তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানেই রাতে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাব্বিকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে দক্ষিণ মধুপুর ঈদগাহ মাঠসংলগ্ন একটি পুকুরে তল্লাশি চালিয়ে ছুরিটি উদ্ধার করা হয়।

এ বিষ‌য়ে কুড়িগ্রাম সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা বলেন, হত্যাকাণ্ডের সাত ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT