রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আবু সাঈদ জনি কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য রূপম রাজ্জাককে সংবর্ধনা ‘ভাঙা ঢোল’ ফেসবুক পেজের কার্যালয় উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ১০ বিশ্ববিদ্যালয়ের খেলার সূচি প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২ সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, জবাবদিহি চাইছে কূটনৈতিক তৎপরতা লটারি পদ্ধতি হোক বদলি বাণিজ্য বন্ধের সূচনা রৌমারী‌তে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ ফুলবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগে বিক্ষোভ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য রূপম রাজ্জাককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন



বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের সদস্য ও কুড়িগ্রামের কৃতিসন্তান প্রকৌশলী রূপম রাজ্জাককে সংবর্ধনা দিয়েছে কুড়িগ্রাম প্রেসক্লাব।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি ইউনুছ আলী, বাসসের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, যুগান্তরের জেলা প্রতিনিধি আহসান হাবিব নীলু, ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপন, দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি রেজাউল করিম রেজা, দৈনিক জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সাংবাদিক অমিত পাল ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সাইফুল ইসলামসহ স্থানীয় সাংবাদিকেরা।

বক্তারা প্রকৌশলী রূপম রাজ্জাককে অভিনন্দন জানিয়ে জাতীয় বার্তা সংস্থার পরিচালনা পর্ষদে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব করায় সন্তোষ প্রকাশ করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে রূপম রাজ্জাক সাংবাদিকতায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তির (আইসিটি) গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনে আধুনিক প্রযুক্তির ব্যবহার সময়ের দাবি। ডিজিটাল যুগে সাংবাদিকতার মানোন্নয়ন এবং তথ্যপ্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে সংবাদমাধ্যমকে আরও গণমুখী ও বিশ্বস্ত করা সম্ভব।

অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT