রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আবু সাঈদ জনি কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য রূপম রাজ্জাককে সংবর্ধনা ‘ভাঙা ঢোল’ ফেসবুক পেজের কার্যালয় উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ১০ বিশ্ববিদ্যালয়ের খেলার সূচি প্রকাশ ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২ সৌদির কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি, জবাবদিহি চাইছে কূটনৈতিক তৎপরতা লটারি পদ্ধতি হোক বদলি বাণিজ্য বন্ধের সূচনা রৌমারী‌তে ভাতিজার হাতে চাচি খুন, আহত ৩ ফুলবাড়ীতে দলিল লেখকের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগে বিক্ষোভ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আবু সাঈদ জনি

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন



জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হয়েছেন কুড়িগ্রামের উলিপুরের সন্তান প্রকৌশলী আবু সাঈদ জনি। শুক্রবার (২৩ অক্টোবর) দলটির নতুন কমিটির তালিকা প্রকাশের পর এ তথ্য জানা যায়।

নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নাহিদ ইসলাম এবং সদস্যসচিব হয়েছেন আখতার হোসেন। দলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে পুনর্গঠিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

শুক্রবার এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দলের সম্পাদক ও দপ্তর সেলের দায়িত্বপ্রাপ্ত সাদিয়া ফারজানা দিনা। প্রকাশিত তালিকায় ৫৮ সদস্যের মধ্যে ৪৬ নম্বরে রয়েছেন আবু সাঈদ জনি।

আবু সাঈদ জনি কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের খামার বজরা বাবুরহাট এলাকার নওয়াব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে এনসিপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। তবে জোটগত সমঝোতার কারণে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেন।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় আবু সাঈদ জনি বলেন, ‘এই দায়িত্ব আমার কাছে আমানত ও দায়বদ্ধতার বিষয়। সততা, নিষ্ঠা ও ঈমানদারির সঙ্গে যেন অর্পিত দায়িত্ব পালন করতে পারি এবং দেশ ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারি, সে জন্য সবার কাছে দোয়া প্রার্থী।’

তিনি আরও বলেন, মহান আল্লাহ যেন তাঁকে যথাযথভাবে দায়িত্ব পালনের তৌফিক দেন এবং সব নেক প্রচেষ্টা কবুল করেন।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT