সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
এই মাত্র পাওয়া খবর::
উলিপুরে ৮ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, জেলের জরিমানা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬ শুরু, উদ্বোধনী ম্যাচে সোনারগাঁও-এআইইউবি উলিপু‌রে প্রেমের সম্পর্ক ঘিরে নেতা‌দের লাখ টাকা রফা, পরদিন নারীর মৃত্যু ফ্রান্সের অস্থিরতা থেকে ইউরোপের বাজার, চাপে বাংলাদেশের পোশাক খাত এবিজি ইউনিভার্সিটি কাপের পর্দা উঠছে আজ তারেক রহমানের জাপান সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের প্রত্যাশা এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে আবু সাঈদ জনি কুড়িগ্রাম প্রেসক্লাবে বাসসের পরিচালনা পর্ষদ সদস্য রূপম রাজ্জাককে সংবর্ধনা ‘ভাঙা ঢোল’ ফেসবুক পেজের কার্যালয় উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: ১০ বিশ্ববিদ্যালয়ের খেলার সূচি প্রকাশ
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ৮ হাজার ৫০০ মিটার কারেন্ট জাল জব্দ, জেলের জরিমানা

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে ব্রহ্মপুত্র নদে মা ইলিশ সংরক্ষণ অভিযান চালিয়ে ৮ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে ইলিশ মাছ ধরার অভিযোগে উমেদ আলী (৪৫) নামে এক জেলেকে ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নদীর বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উমেদ আলীর কাছ থেকে ৫০০ মিটার এবং নদীর বিভিন্ন স্থান থেকে আরও ৮ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উলিপু‌রে প্রেমের সম্পর্ক ঘিরে নেতা‌দের লাখ টাকা রফা, পরদিন নারীর মৃত্যু

উমেদ আলী উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের কাজিয়ার চর এলাকার আয়নাল হকের ছেলে। অবৈধভাবে ইলিশ মাছ ধরার সময় তাকে আটক করা হয়। পরে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৪(ক)(১) ধারা লঙ্ঘনের দায়ে ৫(২)(খ) ধারায় তাঁকে ২০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন উলিপুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. রফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুরের সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT