বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
নোটিশঃ
*** কুড়িগ্রামনিউজ২৪.কম এ আপনাকে স্বাগতম * * * সবার আগে  জেলার খবর জানতে চোখ রাখুন***

উলিপুরে ৪ জুয়া‌রি গ্রেপ্তার

উলিপুর প্রতি‌নি‌ধি
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৪:২১ অপরাহ্ন




কুড়িগ্রামের উলিপুরে জুয়া খেলার সময় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার ৬৯৫ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার পান্ডুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পান্ডুল ইউনিয়নের আমভদ্রপাড়া এলাকার দেলোয়ার হোসেন (৪৫), কুড়ারপাড় এলাকার এনামুল হক (৪০), পারুলের পাড় এলাকার দুলু মিয়া (৪০) ও ইসলামপাড়া এলাকার কাইয়ুম আলী (৩৮)।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দা‌য়ে‌রের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


এই বিভাগের আরও খবর....
Developed by- Ansari IT